ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ০:৪৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাতি-নাতনিদের নিয়ে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা ট্রলিচাপায় নিহত 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

পাবনার ভাঙ্গুড়ায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম রহমজান খাতুন (৭২)। দুর্ঘটনায় তার দুই নাতনি আহত হয়েছে। 

উপজেলার ভেড়ামারা গ্রামে বাঘাবাড়ি-টেবুনিয়া মহাসড়কে নিহতের বাড়ির সামনে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানিয়েছেন, সকালে রহমজান তার নাতি-নাতনিদের নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং তার দুই নাতনি গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউপি সদস্য আব্দুল কাদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।