লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ স্কুলছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪০ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় সানজিদা আক্তার ও ফামিদা নামে দুই স্কুলছাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৩ নভেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফাহমিদা লক্ষ্মীপুরে রায়পুর কেরোয়া ইউনিয়নের আলমগীর হোসেনের মেয়ে ও ঢাকার সেগুনবাগিচা বেগম রহিমা হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। এবং সানজিদা একই এলাকার আরিফ হোসেনের মেয়ে ও লক্ষ্মীপুর গার্লস স্কুলের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জানান, সকালে লক্ষ্মীপুরের ভাড়া বাসা থেকে মামা আরিফ হোসেন মোটরসাইকেলে করে সানজিদা ও ফাহমিদাকে সানজিদা দাদার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এসময় সময় পিছন থেকে একটি কাভার্ডভ্যান তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সানজিদা ও ফাহমিদার মৃত্যু হয় এবং মামা আরিফ গুরুতর আহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক কাভার্ডভ্যানকে আটক করেছে। প্রতিবাদে আধাঘণ্টা সড়ক অবরোধ করেন স্থানীয় বিক্ষুব্ধরা।
পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
