ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৮:২৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৫৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

আগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) পালন করা হবে।


আজ এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এদিন ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের ১টি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সি শিশুদের ১টি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে।


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।