দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:১০ এএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার
প্রতীকী ছবি
বায়ু দূষণের মান ভয়াবহ রূপ ধারণ করায় এবার ভারতের রাজধানী দিল্লিতে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে এ নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির বায়ুর মান অত্যন্ত খারাপ হয়ে পড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভ’র।
প্রতিবেদনে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি অনলাইনে ক্লাস নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের শহরগুলোর সব অফিসে ৫০ শতাংশ কর্মীকে ২১ নভেম্বর পর্যন্ত হোম অফিস করতে বলা হয়েছে।
উল্লেখ্য বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে একটি ভারতের রাজধানী দিল্লি। সম্প্রতি শহরটিতে বায়ু দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। বায়ু দূষণের এমন চরম পরিস্থিতিতে রাজধানীর সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
