রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এক বার্তায় এই তথ্য জানান।
জানা গেছে, রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।গতকাল বুধবার (১৭ নভেম্বর) জাতিসংঘে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশনটি গৃহীত হয়।
