ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৪:২০:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হামাসকে নিষিদ্ধ ঘোষণা করবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাসকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। সন্ত্রাসবাদ আইনের অধীনে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হবে। কেউ হামাসের প্রতি সমর্থন প্রকাশ করলে, পতাকা উড়ালে বা হামাসের জন্য সভা আয়োজন করলে আইন ভঙ্গ করা হবে। এজন্য শাস্তির মুখেও পড়তে হবে।

শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ওয়াশিংটনে এই পদক্ষেপের ঘোষণা দেবেন বলে জানিয়েছে ‘দ্য টাইমস’। গণমাধ্যমটি বলছে, আগামী সপ্তাহে নিষিদ্ধের বিষয়টি পার্লামেন্টে উপস্থাপন করবেন।

যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, “সহজ কথায় বলতে গেলে, হামাস একটি সন্ত্রাসী সংগঠন।”

এখন পর্যন্ত কেবল হামাসের সামরিক শাখা ‘ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেড’ নিষিদ্ধ করেছে দেশটি। এর আগে হামাসকে নিষিদ্ধ ঘোষণা করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হামাস মুসলিম ব্রাদারহুডের একটি শাখা। যেটি ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে আসছে।