ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৩২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খুলনায় গৃহবধূকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:১০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

খুলনার মোংলায় পারিবারিক কলহের জের ধরে লাইজু বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই পরিবারের লোকজন পলাতক।

আজ শুক্রবার ভোরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর বাজিকরখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী মহিউদ্দিন মৃধাসহ (২৮) বাড়ির অন্য লোকজন পলাতক রয়েছে।

স্থানীয়রা বলছেন, প্রায় তিন বছর আগে মহিউদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছে লাইজুর। তাদের ঘরে আড়াই বছরের একটি মেয়ে আছে। ছোটখাটো বিষয়ে নিয়ে প্রায়ই তাদের মধ্যে কলহ বাধত।

মোংলা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে গৃহবধূর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

লাইজুর বাবা নজরুল ইসলাম খান জানান, পারিবারিক কলহের জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।