ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৩২:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৮:২৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার

টাঙ্গাইলে বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, আজ বিকেলে যদুরপাড়া মোড়ে ভূঞাপুর থেকে টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার যাত্রী দুই নারী নিহত হন। আহত হন অটোরিকশার চালকসহ তিনজন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।