ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৪:২০:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডিসেম্বরের শুরুতেই লকডাউন উঠছে অকল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে লকডাউন তুলে নেয়া হচ্ছে। আগামী মাসের প্রথম দিকে সেখান থেকে সাড়ে তিন মাসের লকডাউন উঠে যাচ্ছে। সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন এ ঘোষণা দেন।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের শুরুতেই অকল্যান্ডে সবগুলো বার, রেস্তোরাঁ ও জিম খুলে দেয়া হবে। তবে গ্রাহকদের অবশ্যই এটা দেখাতে হবে যে, তারা করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন।

করোনা নিয়ন্ত্রণে নতুন কৌশল প্রণয়ন করছে নিউজিল্যান্ড। এ প্রেক্ষাপটে দেয়া ঘোষণায় জেসিন্ডা আর্ডের্ন বলেন, আগামী ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে করোনা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ কার্যকর করা হবে। এতে তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরণ নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হবে।

সাংবাদিকদের তিনি বলেন, কঠিন সত্য হলো ডেল্টা ধরণ এখানে রয়েছে। এটি যাচ্ছে না। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশ যেখানে ডেল্টা ধরণকে পুরোপুরি নির্মূল করতে পারছে না, সেখানে নিউজিল্যান্ড এটি নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে রয়েছে।

অকল্যান্ডে করোনার ডেল্টা ধরণ প্রথম শনাক্ত হওয়ার পর গত মধ্য আগস্টে কঠোর লকডাউন জারি করা হয়। কঠোর পদক্ষেপের কারণে ৫০ লাখ লোকের এ শহরে করোনায় মারা গেছেন ৪০ জন।

আর্ডের্ন প্রথমে টিকা দেয়ার হার ৯০ শতাংশে পৌঁছানোর পর নতুন পদক্ষেপ কার্যকরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে টিকা দেয়ার হার ৮৩ শতাংশ। এ অবস্থাতেই ২ ডিসেম্বর থেকে নতুন পদক্ষেপ কার্যকর হতে যাচ্ছে।