ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ০:৪১:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজায় ৪৬৯ শিশু হত্যা

প্রকাশিত : ১০:২৪ এএম, ২৩ আগস্ট ২০১৪ শনিবার | আপডেট: ০৫:০৮ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার

killing-gazaডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৬৯ শিশু নিহত হয়েছে। গাজায় ইউনিসেফের প্রধান মাঠ কর্মকর্তা পারমিল আইরনসাইড গত বৃহস্পতিবার এই তথ্য জানান। তিনি গাজায় বসবাসকারী ১০ লাখ শিশুর জন্য পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, শিশুরা দুঃস্বপ্ন দেখে, বিছানা ভিজিয়ে ফেলে এবং তাদের মা-বাবাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়ালে যেতে দিতে চায় না। আইএএনএস ২৩.০৮.২০১৪