ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৭:০৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশের কিশোরীদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:০৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম আসরের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক পৃথক বার্তায় তারা বাংলাদেশের কিশোরীদের এ সফলতায় অভিনন্দন জানান।

 

আজ এক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, মহিলা ফুটবল দল আগামী দিনগুলোতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম আসরের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।


এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ দল সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।


তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের খেলা ও দলগত নৈপুণ্য দেখে সারা জাতি গর্ববোধ করছে।’ বাংলাদেশ মহিলা ফুটবল দলের এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

 

এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশীপের আসরে দুইবারের পর এবারের সাফের গ্রুপ পর্বে ভারতকে হারায় বাংলাদেশ। তাই টানা তিনবারের জয়ের পরে আজও ফাইনালে বাংলাদেশ দল ভারতকে হারায়।