ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:১০:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গুয়েতেমালা দূতাবাস স্থানান্তরে যুক্তরাষ্ট্রের চাপ নেই

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

ইসরাইলে গুয়েতেমালা দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপ ছিল না।


বুধবার মধ্য আমেরিকার এ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিজ সান্দ্রা জোভেল একথা বলেন। খবর এএফপি’র।


গুয়েতমালা সিটিতে এক সংবাদ সম্মেলনে মিজ সান্দ্রা বলেন, ‘গুয়েতেমালার এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপ ছিল না। এটি ছিল সরকারি সিদ্ধান্ত। গুয়েতেমালার বৈদেশিক নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।’


রোববার ইসরাইলে গুয়েতেমালার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়া হবে দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেসের ঘোষণার পর তিনি এ বিবৃতি দিলেন।


ইসরাইলে মার্কিন দূতাবাস স্থানান্তর করে পবিত্র নগরী জেরুজালেমে নেয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে গুয়েতামালা তার পদাঙ্ক অনুসরণ করলো।


তবে কবে নাগাদ তারা দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের মতো গুয়েতেমালাও কিছু উল্লেখ করেনি।