শ্রেষ্ঠ চার জয়িতাকে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গোপালগঞ্জে শ্রেষ্ঠ চার জয়িতাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাসসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা শ্রেষ্ঠ চার জয়িতাকে সম্মাননা দেয়া হয়। লাবনী আক্তার, নির্মলা বিশ্বাস, মনিকা রানী বোস ও দিপালী বাড়ৈর হাতে সম্মাননা হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।
