ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৩১:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০২:৩১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার

চট্টগ্রাম শহরের জালালাবাদ এলাকায় ইয়াসমিন আকতার নিলু নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইয়াসমিন আক্তার নিলু জালালাবাদ এলাকার বাসিন্দা মো.আনোয়ারের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে নগরীর নিলু আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

বায়েজিদ থানার এসআই মোহাম্মদ নোমান বলেন, নিলুর মরদেহ ঝুলতে দেখে আশপাশের লোকজন থানায় খবর দেয়। আমরা গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

শুক্রবার দিনগত রাতের কোন একসময় আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

তিনি বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া করে মেয়েটি আত্মহত্যা করতে পারে।