তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে প্রচার হচ্ছে রেডিও বেগম
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে প্রচার হচ্ছে রেডিও বেগম। আফগানিস্তানজুড়ে নারীদের কণ্ঠস্বর প্রচারের একমাত্র মাধ্যম এটি। স্টেশনকর্মীরা নারীদের জন্য শিক্ষামূলক শো, বই পড়া এবং কল-ইন কাউন্সেলিং দিয়ে যাচ্ছেন বায়ুতরঙ্গের মাধ্যমে। আপাতত তারা কট্টরপন্থি ইসলামপন্থিদের অনুমতি নিয়েই কাজ করছে। এই স্টেশনের প্রতিষ্ঠাতা ৪৮ বছর বয়সি হামিদা আমান বলেন, ‘আমরা হাল ছেড়ে দিচ্ছি না।’
যিনি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার কয়েক বছর পর তার পরিবার আফগানিস্তান থেকে পালিয়ে যায় সুইজারল্যান্ডে। সেখানেই তার বেড়ে ওঠা। ফিরে আসেন ২০০১ সালে। তিনি বলেন, ‘আমাদের বোঝাতে হবে, আমরা ভয় পাই না’। স্টেশনটি গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রতিষ্ঠিত হয়েছিল।
আমান বলেন, ‘বেদনা ও হতাশা প্রকাশে নারীদের কণ্ঠস্বর হিসাবে স্টেশনটির যাত্রা হয়েছিল।’ ১০ বা তার বেশি কর্মচারী নিয়ে পুরুষ সহকর্মীদের সঙ্গে অফিসের কাজ চালাতেন। তালেবান নিষেধাজ্ঞার কারণে, এখন তারা আলাদা হয়ে গেছেন।
আমান জানান, যে মেয়েরা স্কুলে যেতে পারছে না, অথচ তাদের জ্ঞানপিপাসা আছে, তাদের জন্যও অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে এ স্টেশন এএফপি
