ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৮:৫৫:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনে খাদ্যে বিষক্রিয়ায় ২৯ শিশু অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ১০:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার

চীনের ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কিন্ডারগার্টেনে হঠাৎ ২৯ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই শিশুরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রোববার স্থানীয় সরকার এ তথ্য জানায়।


শুক্রবার বিকেলে ফুটাই কিন্ডারগার্টেনে সন্দেহজনক এই বিষক্রিয়ার ঘটনা ঘটে।


এটি ইউনানের রাজধানী কুনমিং নগরীর জিশান জেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।


জেলা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শিশুরা বমি করছিল ও তাদের পেটে ব্যথা হচ্ছিল। কিন্ডারগার্টেনের পক্ষ থেকে জিশান জেলা শিক্ষা ব্যুরোকে অবহিত করার পর জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়।
শিশুদের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।


এ ব্যাপারে তদন্ত চলছে।