ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৩১:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জেএসসিতে ফেল করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ১১:৩৮ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার

লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে সানজিদা সুলতানা শ্রাবন্তী নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

আজ রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, আজ ভোরে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে শ্রাবন্তী আত্মহত্যা করছে বলে দাবি করেছে নিহত তার পরিবার। নিহত শ্রাবন্তী সদর উপজেলার চরুরুহিতা গ্রামের মো. শাহীনের মেয়ে। সে স্থানীয় রসুলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।


স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিহতের চাচা মাহবুবুর রহমান হুমায়ুন কবির পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।