ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৭:৪৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৩৯ হাজার ৮৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ২৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার ২৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হলো।

এছাড়া একই সময়ে নতুন করে আরও ৪ হাজার ৬৯৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ লাখ ২৭ হাজার ৪১৮ জনের। আগের দিন সোমবার মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৪৩৮ জন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ৪৪০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ১ হাজার ১২১ জন। যুক্তরাজ্যে মারা গেছেন ৩৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৬৬১ জন।

ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২ জন এবং মারা গেছেন ৩৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮০৪ জন এবং মারা গেছেন ২৬০ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৩ জন এবং মারা গেছেন ১৮৮ জন।

এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ৪২ জন, তুরস্কে ১৭১ জন, পোল্যান্ডে ২৯ জন, ফিলিপাইনে ৬১ জন, মেক্সিকোতে ৫২ জন এবং ভিয়েতনামে ২৪২ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।