ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:০৭:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিন তালাক মামলার আবেদনকারী ইশরাতকে সংবর্ধনা বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৩:১০ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার

সুপ্রিম কোর্টে তিন তালাক মামলার অন্যতম আবেদনকারী ইশরাত জাহাঁকে সংবর্ধনা জানাল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। শনিবার বিজেপির রাজ্য সদর দফতরে তাকে সংবর্ধনা দেয় মহিলা মোর্চা।

ইশরাতের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চাকরির আবেদন জানানো হবে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

তাত্ক্ষণিক তিন তালাক রদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৫ মহিলা। মামলাকারীদের মধ্যে ছিলেন হাওড়ার ইশরাত জাহাঁনও। এদিন তাকে সংবর্ধিত করেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।

হাওড়ার পিলখানার বাসিন্দা ইশরত জাহাঁন নিজেও তাত্ক্ষণিক তিন তালাকের শিকার। তবে লড়াই ছাড়েননি তিনি। শেষপর্যন্ত মামলায় জিতেছেন ৪ সন্তানের মা ইশরাত। তবে সামাজিক বয়কটের শিকার হতে হয়েছে তাকে।

ইশরত জাহাঁনদের মামলার জন্যই লোকসভায় ঐতিহাসিক বিল পাশ হল বৃহস্পতিবার। 

মহিলা মোর্চার রাজ্যসভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ``ভারতের সংবিধানের চোখে সব মহিলারই সমান অধিকার রয়েছে।``