ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৩:০৭:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইপিএনইডি’র প্রতিনিধি হওয়ায় আরমা দত্তকে স্পিকারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আরমা দত্ত এমপি ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি নেটওয়ার্ক ফর এডুকেশন (আইপিএনইডি) এর এশিয়া মহাদেশের আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আরমা দত্ত ভাষা আন্দোলনের অন্যতম প্রবর্তক ও স্বাধীনতা সংগ্রামের বিশেষ কান্ডারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী।
তিনি আইপিএনইডি এর শিক্ষা বিষয়ক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।  
ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি নেটওয়ার্ক ফর এডুকেশন এর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবার জন্য গত ১২ ডিসেম্বর পর্যন্ত ভোট নেওয়া কার্যক্রম চালু ছিল। আরমা দত্তের বৈশ্বিক নেতৃত্বগুণ এবং অভিজ্ঞতার জন্য বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ানরা তাঁকে এশিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন।