ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪০:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিজয় র‌্যালির ট্রাক থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালী সদর উপজেলায় বিজয় র‌্যালি করার সময় ট্রাক থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত শিশুর নাম মেহরাজ উদ্দিন (১১)। নিহত মেহরাজ ওই ইউনিয়নের ধর্মপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি আরব প্রবাসী মোহন পাটওয়ারীর ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বুধবার রাত ৯টার দিকে ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে তার মরদেহ দাফন করা হয়েছে। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, চরমটুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর আয়োজিত বিজয় র‌্যালির চলন্ত ট্রাকের ডালা খুলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।