ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৯:০১:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় এক দিনের ব্যবধানে মৃত্যু, শনাক্ত কমল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ ভাইরাসে মারা যান তিনজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৭৭১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। 

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।