ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫১:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রামেক হাসপাতালে করোনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক নারী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে মারা যান তিনি।

মারা যাওয়া ওই নারী পাবনা জেলার বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি ছিলেন তিনি।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন নারী মারা গেছেন। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। করোনা সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে। 

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৯ জন। বর্তমানে রাজশাহীর ১০ জন, নওগাঁর চারজন, নাটোরের দুজন, পাবনার দুজন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন তিনজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি তিনজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েননি কোনো রোগী।

এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে রাজশাহীর দুজন ও জয়পুরহাটের তিনজনের নমুনায় করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এই দুই জেলায় করোনা সংক্রমণের হার যথাক্রমে ১ দশমিক ৪৩ ও ১০ দশমিক ৩৪ শতাংশ।