ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৭:০৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে।

শনিবার ( ১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। যাচাই-বাছাই ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।

উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে ৫টি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭ ইউপিতে ভোট গ্রহণ হবে।