ট্রাকচাপায় প্রাণ গেল জবি ছাত্রীর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবরিনা আক্তার মিতু নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার রামপুরা এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিতু সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের মর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিনি জবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ৩ বোনের মধ্যে সাবরিনা ছিলেন সবার বড়।
জানা গেছে, ঢাকায় যাওয়ার উদ্দেশে রামপুর এলাকায় আসেন মিতু। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা মিতুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মরদেহ যেন ময়নাতদন্ত না করা হয় সেজন্য থানায় কথা বলেছি।
