ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৭:৫২:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৭২ শতাংশের বেশি ভোটে তৃণমূলের কলকাতা জয়

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৮ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আবারও কলকাতা জয় করলো তৃণমূল। ব্যাপক সংঘর্ষ ও কারচুপির মধ্যেই অনুষ্ঠিত হয়েছে কলকাতা পৌর করপোরেশনের নির্বাচন। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে এখন পর্যন্ত ১৩৪টিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর ভোট সংখ্যা হিসাব করলে মোট ভোটের ৭২ শতাংশের বেশি পেয়েছে তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি মাত্র ৩টি ওয়ার্ডে জয় পেয়েছে। আর ভোট পেয়েছে ৯ শতাংশের আশপাশে। এর বাইরে বাম দল ২টি আসন পেলেও তারা ভোট পেয়েছে প্রায় ১১ শতাংশ। অর্থাৎ তৃণমূলের পরেই তাদের অবস্থান। এছাড়া কংগ্রেস জিতেছে ২টি এবং অন্যান্য ৩টি ওয়ার্ডে জয় পেয়েছে নির্দলীয় প্রার্থী।

এর আগে ২০১৫ সালের পৌর নির্বাচনে ৭টি আসন পেয়েছিল বিজেপি এবং তাদের ব্যালটে ভোট পড়েছিল ১৫.৪২ শতাংশ। অর্থাৎ এবার তাদের ভোট ও আসন দুটোই কমেছে। বিপরীতে, ভোট ও আসন দুটোই বেড়েছে তৃণমূল কংগ্রেসের।