ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হিলিতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে বের হচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমলেও হিমেল বাতাসে দুর্ভোগে অসহায় ছিন্নমূল মানুষ।

সকাল থেকেই কুয়াশার প্রভাব থাকছে। তবে সূর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। এতে দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয়রা  জানান, সকালে ঠান্ডা বেশি লাগে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা শীত কমছে। রোদের কারণে ঠান্ডাটা কম হলেও সন্ধ্যার পর থেকে আবার বেড়ে যাচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।