ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ০:৪২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইভি রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত : ০৮:১৯ এএম, ২৫ আগস্ট ২০১৪ সোমবার | আপডেট: ০৮:২০ এএম, ২৫ আগস্ট ২০১৪ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৯ টায় বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন আলোচনা সভা, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল, পুস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। Ive -20130824043004 ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বঙ্গবন্ধু এভিনিস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভি রহমান মারাত্মক আহত হন। ওই হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আওয়ামী লীগের ২৩ নেতা-কর্মীর মৃত্যুর ৩ দিন পরে ২৪ আগস্ট গুরুতর আহত আইভি রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে (বিএমএইচ) ইন্তেকাল করেন। বনানী কবরোস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগ নেতারা ফাহেতা পাঠ এবং মরহুম আইভি রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময়ে আইভি রহমানের পুত্র নাজমুল হাসান পাপন এমপি, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন ও সতিশ চন্দ্র রায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা তাদের নিজ নিজ সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আইভী রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আইভি টাওয়াওে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।। এদিকে বিকেলে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মাহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে ‘বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি’। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হকের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তাদের গুলশান কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। জোটের সভাপতি এডভোকেট তারানা হালিম এমপির সভাপতিত্বে সভায় অভিনেতা এটিএম শামসুজ্জমান, পীযুষ বন্দোপাধ্যায়, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
২৫.০৮.২০১৪