সন্ত্রাসের চেষ্টা হলেই পাল্টা মার: বিধায়ক অগ্নিমিত্রা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৩ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার
আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা।
সন্ত্রাস করলেই প্রত্যাঘাত! আসন্ন পুরসভা নির্বাচনের জন্য আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে দলীয় বৈঠকে আসানসোল দক্ষিণের দলীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এমনই নিদান দিলেন।
অগ্নিমিত্রা বুধবার বলেন, কলকাতা পুরসভার মত আসানসোল পুরসভা যদি ভেবে থাকেন, তা হলে ভুল করবেন। কারণ, আসানসোল পুরসভা এলাকায় বিজেপি-র সংগঠন মজবুত। এখানে যদি ভাবেন, মেরে ঘরে ঢুকিয়ে দেব, তা হলে ভুল করবেন। মারের বদলা মার হবে। মারের বদলা মার।
অগ্নিমিত্রা জানান, আসানসোলে পুরভোটে বিজিপি-র জয় নিশ্চিত করতে তিনি নিজে থাকবেন পশ্চিম বর্ধমান জেলার শিল্পশহরে। তিনি বলেন, ভাববেন না, কলকাতায় যা হয়েছে এখানেও তাই হবে।
অগ্নিমিত্রার মন্তব্য প্রসঙ্গে এলাকার তৃণমূল নেতা ভি শিবদাসন দাসুর মন্তব্য, অগ্নিমিত্রা এমন মন্তব্য করে খবরে থাকতে চাইছেন। কিন্তু তিনি নিজেই তৃণমূলে আসার জন্য লাইন দিয়েছেন।
