ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৪:৩২:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিলো ২০০ কিলোমিটার।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিলো ২০০ কিলোমিটার।

ওই দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। যদিও আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এখনো ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিলো দেশটির পূর্বাঞ্চলে। তখন সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও সেসময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।