ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৪:৩২:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পশ্চিমবঙ্গে শিশুসহ আরও ৫ জনের ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে বিদেশ ফেরত আরও ৫ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে এ রাজ্যে ওমিক্ররে ১৬ জন আক্রান্ত হলো।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, ব্রিটেন থেকে আসা ৬ জনের করোনা পরীক্ষা করলে ৫ জনরই ওমিক্রন শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৫ বছরের শিশুও রয়েছে। তাদের অল্প সর্দি-কাশি ছাড়া কোনও উপসর্গ নেই। প্রত্যেককেই হাসপাতালের আলাদা কেবিনে রাখা হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, প্রতিদিনই খুব দ্রুত গতিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবিলায় আরও সতর্ক হতে হবে এবং সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি। সূত্র: আনন্দবাজার