নেপালে শৈত্যপ্রবাহে নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১১:৫৪ এএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার
নেপালে প্রচন্ড শৈত্যপ্রবাহের কারণে নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে গত দুইদিন ধরে ব্যাপক শৈত্য প্রবাহে এ নয় জন মারা যায়।
প্রচন্ড ঠান্ডায় ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারত সীমান্তবর্তী এলাকা এটি।
শনিবার গণমাধ্যমে এসব তথ্য জানায়। খবর সিনহুয়া’র।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রচন্ড ঠান্ডায় জমে সাপতারি জেলায় ছয় জন ও রাউতাহাট জেলায় তিন জন মারা গেছে। এদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।
গজেন্দ্র নারায়ণ সিংহ সাগরমাথা জোনাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট রঞ্জিত কুমার ঝাঁ বলেন, ‘অসহনীয় ঠান্ডার কারণেই এদের মৃত্যু হয়েছে।’
