ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নয় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।  বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘন কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার জন্য মাঝ নদীতে যেকোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।

ফেরি চলাচল বন্ধ থাকায় তৈরি হয় নৈশকোচ এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। হাজারের বেশি গাড়ি আটকা পড়ে দৌলতদিয়ায়। দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের সাড়ে ৫ কিলোমিটার অংশজুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। দৌলতদিয়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার অপচনশীল পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সারি দেখা যায়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় রাজধানীগামী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষকে। তীব্র কুয়াশা এবং ঠাণ্ডা সহ্য করে তাদের অবস্থান করতে হয় ফেরিঘাট এলাকায়।