ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুনামগঞ্জে প্রথম নারী চেয়ারম্যান হলেন দীপা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় উত্তর রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাসরিন সুলতানা দীপা। বুধবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাকে নির্বাচিত ঘোষণা করেছেন। সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জেলার প্রথম নির্বাচিত নারী চেয়ারম্যান। ১২শ’ ভোটের ব্যবধানে দীপা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিজয়ী দীপা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন। তার বাড়ি ধর্মপাশা উপজেলার সুখাইড় উত্তর রাজাপুর ইউনিয়নের দিগজান গ্রামে। তার বাবা মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী, নানা মরহুম মনির উদ্দিন চৌধুরীও একই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

বিজয়ী হওয়ার পর নাসরিন সুলতানা দীপা বলেন, আমার মরহুম বাবা গিয়াস উদ্দিন চৌধুরী ও মরহুম নানা মনির উদ্দিন চৌধুরী এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। তারা যেভাবে এই এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন তাদের উত্তরাধিকারী হিসেবে আমি কথা দিচ্ছি আপনাদের পাশে ছিলাম আছি থাকব। আমি এই এলাকার সন্তান তাই আমি আমার এলাকার উন্নয়নের জন্য আজীবন কাজ করব। আমি আমার নির্বাচনী এলাকার সবার কাছে কৃতজ্ঞ।