ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিনাজপুরে আগুন পোহাতে গিয়ে পুড়ে ২ নারীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুই নারী মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও ২১ জন।

নিহতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ির তারামনি (৮৫) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির আশা রানি (৪৫)।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ পলাশ বলেন, শীতের সময় গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি দগ্ধ হওয়ার ঘটনা ঘটছে। হতদরিদ্র পরিবারগুলো শীতের কবল থেকে রক্ষা পেতেই আগুন পোহাচ্ছিল। এ সময় কাপড়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, যে দুজন মারা গেছে তাদের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তাদের শ্বাসনালি পুড়ে যাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি।