ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৩৮:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কানাডায় বাড়িতে অগ্নিকান্ড : ৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৫০ এএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১২:৪৬ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার

কানাডায় রোববার অগ্নিকান্ডে চার শিশুর মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নোভো স্কশিয়া প্রদেশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়। খবর সিনহুয়ার।


পশ্চিম পুবনিকো দমকল বিভাগের উপ-প্রধান ট্রয় অমিরাল্ট জানান, শনিবার দিবাগত মধ্যরাতের পর তারা এ খবর পান। নোবো স্কশিয়ার পুবনিকো নগরী থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরের একটি বাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সেখানে দ্রুত দমকল কর্মী পাঠানো হয়।


আগুন থেকে দু’জন রক্ষা পান। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রোববার ভোরে যখন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় তখনও বাড়িটিতে আগুন জ্বলতে দেখা গেছে।
পরে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা করে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।