ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৩:০৪:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নতুন করোনাক্রান্তের সংখ্যা বিশ্বে পূর্বের রেকর্ড ভেঙেছে: হু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ পিএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বিশ্বে গত ২৪ ঘন্টায় ২৬ লাখেরও বেশি লোক করোনাক্রান্ত হয়েছে যা পূর্বের রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পুরো মহামারিকালে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ। 

‘হু’ বলছে, করোনায় আক্রান্ত হয়েছে ২৯ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৮০৯ জন। মারা গেছে ৫৪ লাখ ৬২ হাজার ৬৩১ জন। দৈনিক করোনাক্রান্তের সংখ্যা বাড়ছে ২৬ লাখ ১৮ হাজার ১৩০ জন। মৃতের সংখ্যা বাড়ছে আট হাজার ১৬৮ জন করে। 

আক্রান্তের অধিকাংশ সংখ্যাই যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৩২৭ জন। 

এরপরই অবস্থান ভারতের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৫১ লাখ ৯ হাজার ২৮৬ জন। 

ব্রাজিলে দুই কোটি ২৩ লাখ ২৩ হাজার ৮৩৭ এবং যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৩৩৮ জন।