ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:০৮:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছয়দিন পর সূর্যের দেখা মিললো দিনাজপুরে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১৯ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:২৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

অবশেষে ছয়দিন পর সূর্যের দেখা মিললো দিনাজপুরে। জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। লোকজন ঘর ছেড়ে বের হতে শুরু করেছে।

 

একটানা ছয় দিন শৈত্যপ্রবাহ চলার পর আজ মঙ্গলবার সকালে সূর্যের মুখ দেখা গেছে। ফলে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সূর্যের মুখ দেখা গেলেও কনকনে বাতাস অব্যাহত রয়েছে। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টির মতো শিশির ঝরতে দেখা গেছে। 

 

শৈত্যপ্রবাহ চললেও তাপমাত্রা কিছুটা বেড়েছে দিনাজপুরে। সোমবার এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে সেই তাপমাত্রা বেড়ে আজ দাঁড়িয়েছে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

 

দিনাজপুর আবহাওয়া অফিসে জানায়, শৈত্যপ্রবাহ আরো কয়েক দিন থাকবে। তবে সূর্যের তাপমাত্রা বাড়বে এবং কনকনে শীত হ্রাস পাবে। অবশ্য এ মাসে আরো দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।