ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২৩:৪২:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সিটির তথ্য কর্মকর্তা মো. আবু নাছের মেয়রের নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফল এসেছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, লন্ডনে যাবার জন্য আজ সকালে তিনি করোনাভাইরাসের পরীক্ষা করান এবং সেখানে তার করোনা শনাক্ত হয়।

দশ দিন আগে মেয়রের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তাপস ঘরেই আইসোলেশনে ছিলেন বলেও জানান নাছের।

“তার দুই ছেলের নমুনা পরীক্ষার ফল গতকাল নেগেটিভ এসেছে।”

তিনি আরও বলেন, তাপসের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।