ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যশোরে নছিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় যশোর-খুলনা মহসড়কে একটি নসিমনের (ইঞ্জিনচালিত ভ্যান) ধাক্কায় তানিশা নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের টিটো মোল্লার মেয়ে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে শিশুটি খেলা করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, তানিশ দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে খেলা করছিল। এ সময় একটি নসিমনের সাথে তার ধাক্কা লাগে। এতে তানিশা রক্তাক্ত জখম হয়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে তানিশা মারা যায়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।