ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:০৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিরাপত্তা চেয়ে যৌনকর্মীদের মানববন্ধন

প্রকাশিত : ০৬:০১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার | আপডেট: ০৬:০৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার

59স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: পেট্টোল ঢেলে হত্যার হুমকিতে ঘর থেকে উচ্ছেদ করা টাঙ্গাইল পল্লীর যৌনকর্মীরা নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক’ আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় ‘সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক’র কো-অর্ডিনেটর সাফিয়া আরেফিন বাংলামেইলকে বলেন, ‘টাঙ্গাইল যৌনপল্লী থেকে উচ্ছেদ হওয়া যৌনকর্মীরা আবারও সেখানে ফিরতে শুরু করেছে। কিন্তু তাদেরকে মারতে কিছু ধর্মীয় সংগঠন লোক পাঠিয়েছে। সেখানকার ভয়াবহ অবস্থা ব্যাপক হওয়ার আগেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব ভয়াবহ কোনো ঘটনা ঘটার আগেই আমরা সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে এই মানববন্ধনের আয়োজন করেছি।’ উল্লেখ, গত ১০ জুলাই টাঙ্গাইল মেয়রের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যৌনপল্লীতে গিয়ে সবাইকে মাত্র ৩ ঘণ্টা সময় বেঁধে দিয়ে তাদের ঘর ফাঁকা করতে বলা হয়। ১২ জুলাই সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এরপর থেকে উচ্ছেদ হওয়া যৌনকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ০৫.০৯.২০১৪