ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৫:২৫:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৫১ এএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

সরকারের চার বছর পূর্তিতে ১২ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন নিয়ে বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে  সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরপ্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার বিষয়টি জানান।

বর্তমান সরকারের ৪ বছর পূর্তি এবং এ সময়ের উন্নয়ন ও সাফল্যগাথাকে দেশবাসীর সামনে তুলে ধরতে ১২ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয় তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আগামী শুক্রবার চার বছর পূর্ণ করবে এ সরকার।