আমার জীবন অসম্মানের : মমতা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৮ এএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনকে চির অসম্মান-অবহেলার বলে জানিয়েছেন। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডি.লিট সম্মান গ্রহণের পর এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডি.লিট সম্মান নিয়ে মমতা বলেন, ‘এই সম্মান পেতে অনেক অপমানিত হয়েছি। এমনকি অনুষ্ঠানে আসবো কিনা তা নিয়েও সংশয়ে ছিলাম। তবে বিশ্ববিদ্যালয় যেভাবে সম্মানিত করেছেন তাতে আমি গর্বিত।’
তিনি বলেন, ‘আমি সমাবর্তনে এসে গর্ববোধ করছি। আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এমন সম্মান পাব, কখনো ভাবিনি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার জীবন খুব সাধারণ। আমার জীবন লড়াই, সংগ্রামের। কলকাতা বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রাণকেন্দ্র । বিশ্বজুড়ে নাম এই বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।’
উল্লেখ্য, এই প্রথম এ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীকে ডি.লিট সম্মান দিল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷
