ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নলছিটিতে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঝালকাঠির নলছিটিতে সাজমীল আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে নলছিটি থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সাজমীল উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মো. লিটন খানের মেয়ে। সে তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

এলাকাবাসী জানান, সাজমীলের বাবা মা ঢাকায় থাকে। মঙ্গলবার রাতে সে গলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাজমীলের লাশ উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।