ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৫:২৪:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার

বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আজ শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

 

সূত্র বলছে, এবার নির্বাচনের বছর। এ জন্য সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি বিশদভাবে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।


২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আগামী শুক্রবার চার বছর পূর্ণ করবে এ সরকার।