ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২৩:২৬:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লাইবেরিয়ায় পদদলিত হয়ে নারী-শিশুসহ মৃত ২৯

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকার রাষ্ট্র লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার শহরতলীতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ২৯ জনের প্রাণহানি ঘটেছে। মৃতদের অধিকাংশই নারী ও শিশু।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার গভীর রাতে অথবা বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপি’র।

পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খ্রিস্টানদের প্রার্থনা সমাবেশে এ দুর্ঘটনা ঘটে। লাইবেরিয়ায় ফুটবল মাঠে আয়োজিত এ ধরণের অনুষ্ঠান ‘ক্রুসেড’ বলে পরিচিত।