হংকংয়ে বিলাসবহুল হোটেলে শিশু ও নারী খুন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০২:১৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
হংকংয়ের একটি বিলাস বহুল হোটেলে এক শিশু ও এক নারী খুন হয়েছেন। বিলাসবহুল রিজ-কার্লটন হোটেলে রোববার এ জোড়া খুনের সঙ্গে জড়িত সন্দেহে এক বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় পুলিশ এ তথ্য জানায়।
হংকং থেকে প্রকাশিত দৈনিক অ্যাপল ডেইলি’র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত দুইজন ও গ্রেফতারকৃত ব্যক্তি সকলেই কোরিয়ান নাগরিক। নিহত নারীর বয়স ৪০ বছর। অপরদিকে শিশুটির বয়স ৭ বছর। তারা কয়েকদিন আগে এ হোটেলে ওঠেন।
পুলিশ জানায়, নিহতরা সবাই বিদেশী নাগরিক। তারা রোববার সকালে খবর পান, হোটেলের একটি কক্ষে এক নারী ও পুরুষ মারামারি করছে। পুলিশ হোটেলে প্রবেশের পর নারী ও শিশুর মৃতদেহ দেখতে পান। পরে পুলিশ রুমে অবস্থানরত ব্যাক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়।
হোটেল রিজ কালর্টন কর্তৃপক্ষ এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেয় নি।
