ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২১:৫৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাভাইরাস বেড়েছে পশ্চিমবঙ্গের ১৪ জেলায়

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবার বেড়ে পাঁচ হাজারের কাছে পৌঁছে গেছে। কলকাতাতেও নতুন সংক্রমণ সাড়ে ৬০০ পার করল। ৭০০-র কাছাকাছি পৌঁছে গেল উত্তর ২৪ পরগনায়। 

আজ বুধবার মহানগরী-সহ রাজ্যের ১৪ জেলায় বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে ১১ দিন পর আবার বাড়ল দৈনিক সংক্রমণের হার। সামান্যই কমল দৈনিক মৃত্যু।

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। এর মধ্যে কলকাতায় ৬৫৪ জন, উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৭ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে এ বার মহানগরীকে টপকে গেল উত্তর ২৪ পরগনায়। দৈনিক আক্রান্ত বাড়ল হাওড়া ও হুগলিতেও। তবে কমল দক্ষিণ ২৪ পরগনায়।

পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বাকি বেশ কয়েকটি জেলাতেও সংক্রমণের বৃদ্ধি দেখা গেল। বাঁকুড়া ও নদিয়ায় দৈনিক আক্রান্ত বেড়ে পৌঁছে গেল ৩০০-র দোরগোড়ায়। বীরভূমে নতুন করে ৩১৯ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।