মেয়ের সঙ্গে নতুন গানে সাবিনা
প্রকাশিত : ০৭:৩৫ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার | আপডেট: ০৮:২৪ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এবার নিজের মেয়ের সাথে গান গেলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রতিচ্ছবি নামের দ্বৈত অ্যালবামে মেয়ে বাঁধনের সঙ্গে একসঙ্গে গান গেয়েছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আট বছর পর আবারও মা-মেয়ে গাইছেন একই অ্যালবামে। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং হয়েছে। বাকি কাজও শেষ হবে এ বছরের মধ্যে।
বাঁধন বলছিলেন, ‘ মায়ের উৎসাহেই আমার গান গাওয়া। এবারের অ্যালবামে আমরা দুজন চারটি দ্বৈত গানে কণ্ঠ দেব। মা এখন যুক্তরাষ্ট্রে আছেন। ফেরার পর বাকি গানগুলোতে কণ্ঠ দেওয়ার কাজ শেষ হবে।’
সাবিনা ইয়াসমীন ও বাঁধনের অ্যালবামের গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন রাজেশ ঘোষ ও মহিদুল হাসান।
দুস্থ শিশুদের সাহায্যার্থে গান গাইতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেছেন সাবিনা ইয়াসমীন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে গান গাইবেন তিনি।
৩১.০৮.২০১৪