শরীরে আগুন দিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:০৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরে পারিবারিক কলহের জের ধরে রশিদা বেগম নামে এক গৃহবধূ শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূ এলাকার রামকৃষ্টপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবের রেজা আহম্মেদ জানান, সোমবার দিবাগত রাতে কোনো এক সময় ওই গৃহবধূ তার শরীরে আগুন লাগায়। এ সময় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রশিদাকে মৃত ঘোষণা করে। মিজানুর ও রশিদার ১১ বছরের বিবাহিত জীবনে কোনো সন্তান নেই। তাই মিজান আবার বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ-বিবাদ লেগেই থাকতো।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের জের ধরেই এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে । এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
